1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

লোহাগড়ায় কালোসোনা চাষে লাভবান হচ্ছেন কৃষকরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭২ Time View

মসলা জাতীয় ফসল কালোজিরা চাষ করে হাসি ফুঁটছে নড়াইলের লোহাগড়ার কৃষকদের। কম খরচে বেশি লাভ হওয়ায় এ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে কৃষকরা চাষ করেছে কালোজিরা।

উপজেলা কৃষি অফিসার সমরেন বিশ্বাস জানান, চলতি বছর ৩৫ হেক্টর জমিতে কালোজিরা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু অল্প পুঁজি বিনিয়োগে অধিক লাভ হওয়ায় উপজেলার কৃষকেরা ৪০ হেক্টর জমিতে স্থানীয় উন্নত জাতের কালোজিরা চাষ করেছে।

ইতনার কৃষক ইসমাঈল বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে রয়েছে, বাম্পার ফলন হবে আশা করছি। বিঘাপ্রতি ৮মন কালোজিরা উৎপাদন হয়ে থাকে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০/৬০ হাজার টাকা। তিনি আরো বলেন, উপজেলা কৃষি অফিস থেকে বিনা মূল্যে সার-বীজ সরবরাহ এবং মাঠ কর্মীরা কৃষি পরামর্শ ও সহযোগীতা করায় ‘আমি এ বছর ২বিঘা জমিতে কালোজিরা চাষ করেছি।

চাষি কালিপদ বলেন, কালোজিরা বাজারে যে দাম পাওয়া যাচ্ছে, তাতে কালোজিরা আমাদের কাছে কালোসোনা। লিটু শেখ, হিশাম চৌধুরী, পলাশ শেখ, রবি চৌধুরীসহ অনেকেই কালোজিরা চাষ করেছেন।

উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার শিকদার ইমরানুর রহমান বলেন, কম খরচে অধিক লাভের জন্য বিভিন্ন সময়ে প্রশিক্ষণে কৃষকদের মসলা জাতীয় ফসল চাষে উদ্বুদ্ধকরণ করা হয়ে থাকে এবং লোহাগড়ার আবহাওয়া কালোজিরা চাষের জন্য খুবই উপযোগী। আগামীতে কালোজিরার চাষ বাড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ