1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

পাত্র পাচ্ছেন না ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯
  • ৭৫ Time View

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে আপাতত একাই থাকতে শুরু করেছেন ক্যাটরিনা কাইফ। রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর সালমানের সঙ্গে বন্ধুত্ব পাকাপোক্ত হলেও, বিয়ের নাম করছেন না ক্যাটরিনা কাইফ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্যাটরিনা বলেন, বিয়ে কোনও ভাবনাচিন্তার বিষয় নয়। বিয়ে করে ফেলতে হয়। শুধু তাই নয়, একজনের সিদ্ধান্তে কখনও বিয়ে হয় না। বিয়ে করতে হলে, দু’জনের মতামত সব সময় সমান জরুরি। তাই সঠিক সময় হলে, বিয়ে হয়ে যাবে। এটা কেউ আগে থেকে বলে রাখতে পারে না। আর তাই, বিয়ের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে শেষ পর্যন্ত কী হয়।

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর সালমান খানের সঙ্গে ফের পাকাপোক্ত বন্ধুত্ব গড়ে ওঠে ক্যাটরিনা কাইফের। এরপরই সালমানের সঙ্গে জুটি বেঁধে আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’-তে অভিনয় করেন ক্যাটরিনা। ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর এবার ফের সালমানের সঙ্গে ‘ভারত’-এও অভিনয় করছেন বলিউডের এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ