1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

‘নিটোল পায়ে রিনিক ঝিনিক…’ ফুয়াদের লেখা?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯
  • ৭৬ Time View

‘নিটোল পায়ে রিনিক ঝিনিক…’ গানটি ফুয়াদ লিখেছেন? সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউবে চ্যানেলে প্রকাশিত একটি চলচ্চিত্রের গানে নতুন সুর ও সঙ্গীত আয়োজন মিতা দেব বর্মণের লেখা ও এস ডি বর্মণের সুর করা গানটি সংযোজন করা হয়। প্রেম আমার ২ চলচ্চিত্রের গানের পরিচয়ের সংক্ষিপ্ত অংশে ফুয়াদকে গানের সঙ্গীত আয়োজক ও গীতিকার উল্লেখ করা হয়েছে। অবশ্য ক্লিক করে বিস্তারিত অংশে গেলে সেখানে মূল গীতিকার ও সুরকারের নাম উল্লেখ করা হয়েছে। জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেইজেও গানটির গীতিকার হিসেবে ফুয়াদের নাম প্রচারিত হচ্ছে।

তবে চলচ্চিত্র সংশ্লিষ্টদের এমন কর্মকাণ্ডে বিরক্ত ভক্ত ও নেটিজেনরা। বলছেন এতে করে নতুন প্রজন্মের নিকট ভুল তথ্য চলে যাচ্ছে। কারণ বিস্তারিত বলে আলাদা যে অংশ দেওয়া হয়েছে সেটা দায় সারা। প্রথমেই যদি কাউকে গীতিকার উল্লেখ করে দেওয়া হয় তাহলে সেটা ‘চরম ভুল’ বলেই মনে করছেন নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নির্মাতা ইমেল হক লিখেছেন, ‘টাইটেলে সরাসরি উনার নাম নেওয়াতেই আমার সমস্যাটা কারণ বন্ধু মায়া লাগাইছে,কি জ্বালাসহ আরো বহু গানের মতো নিটল পায়ের গীতিকার হিসেবে এই প্রজন্ম ফুয়াদ সাহেবকে আর গায়ক হিসেবে ইমরান সাহেবকে চিনবে কিন্তু মিতা দেবী আর শচীন কর্তাকে চিনবে না।’

জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেইজেও গানটির গীতিকার হিসেবে ফুয়াদের নাম প্রচারিত হচ্ছে

নিটোল পায়ে রিনিক ঝিনিক গানটি ব্যাপক জনপ্রিয় কালজয়ী গান। শচীন দেব বর্মনের সুর করা এই গানে কণ্ঠ দিয়েছেন মিতা দেব বর্মন। পরবর্তীতে বাংলাদেশের এ প্রজন্মের সঙ্গীত পরিচালক ফুয়াদ গানটিকে নতুন করে গান। সেখানে নতুন করে কিছু কথা সংযোজন করেন। সেই অংশ থেকে জাজ মাল্টিমিডিয়া নতুন করে গানটি প্রেম আমার ২ চলচ্চিত্রের জন্য তৈরি করা হয়, এতে কণ্ঠ দেন ইমরান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ