1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

পার্নো মিত্রের প্রেমের খবর!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯
  • ৭৫ Time View

নতুন করে প্রেমে পড়েছেন পার্নো মিত্র! এই কথাটি টলিপাড়ায় বেশ কয়েকবার শোনা গেলেও কার প্রেমে পড়েছেন পার্নো সেটাই কেউ এতদিন জানতে পারেননি। অবশেষে এক সংবাদমাধ্যমের দ্বারা পার্নোর জীবনের সেই স্পেশাল ব্যক্তিটির পরিচয় পাওয়া গেল। নাম রনি দেব। তিনি একজন হোটেল ব্যবসায়ী। মূলত দীর্ঘদিনের বন্ধু রাইমা সেনের সূত্র ধরেই এই প্রেমে ধরা দিয়েছেন পার্নো। রাইমার প্রাক্তন প্রেমিক বিক্রম পুরীর বন্ধু রনি।

কিন্তু কীভাবে তাদের সম্পর্ক গড়ে উঠেছে সে বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, আর পাঁচজন কাপলের মতই প্রথম প্রথম ফোনে এবং মেসেজে কথা হয় দু’জনের। কথা থেকে বন্ধুত্ব এবং তারপরেই মন দেওয়া নেওয়া।

শোনা যাচ্ছে, রনিই নাকি আগে এগিয়ে আসেন। পার্নোকে তিনি গল্পের বই উপহার দিয়েছিলেন। গল্পের বই পড়তে ভালোবাসেন পার্নো। আর সেটা জেনেই নাকি এই পদক্ষেপ। রনি থেকে পাওয়া বিশেষ উপহারে তাঁর প্রতি দুর্বলতা তৈরি হয় অভিনেত্রীর। বিভিন্ন কফিশপে দেখা যায় দু’জনকে।

প্রসঙ্গত, এর আগে টলিপাড়ায় কান পাতলে শোনা যেত, পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে নাকি প্রেম ছিল পার্নো মিত্রর। যদিও পার্নো-মৈনাক বরাবরই বলে এসেছেন, তাঁরা কেবলই বন্ধু। কিন্তু ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ মহল বলে বন্ধুত্বর থেকেও আরও বেশি কিছু ছিল তাঁদের মধ্যে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ