1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

ভেনেজুয়েলা সংকট : মাদুরোকে হুঁশিয়ারি ইউরোপের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯
  • ৪৪ Time View

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়তে হুঁশিয়ারি দিয়েছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, স্পেনসহ ইউরোপের কয়েকটি দেশ। ভেনেজুয়েলায় আটদিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আলটিমেটাম দিয়েছে দেশগুলো।

ইউরোপের ওই দেশগুলো মাদুরোকে সতর্ক করে দিয়ে বলেছে, ভেনেজুয়েলায় আটদিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে না পারলে বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হবে।

সম্প্রতি ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা দেন। এরপর থেকে চাপে রয়েছেন মাদুরো। ইতোমধ্যে গুইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনাসহ আরো কয়েকটি দেশ তাকে স্বীকৃতি দেয়।

এদিকে গুইদো অভুত্থান করার চেষ্টা করছেন বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন মাদুরো। রাশিয়া, চীন, মেক্সিকো, তুরস্কসহ কয়েকটি দেশ মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছে।

সূত্র : আল-জাজিরা, দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ