1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড দামে বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের শার্ট চলে গেলেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অবস্থানে : পররাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক পাকিস্তানে ভবন ধসে একই পরিবারের ১১ জন নিহত

‘সরকার নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে খুবই আন্তরিক’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯
  • ৮০ Time View

বর্তমান সরকার নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে খুবই আন্তরিক উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ বিষয়ে আরো আলোচনা হবে। এখানে একটু জটিলতা আছে। এজন্য সবার একটু সহযোগিতা ও ত্যাগ করতে হবে।

আজ শনিবার তথ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে এই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়টি এজেন্ডায় ছিল। এরপরই এ বিষয়ে শক্তিশালী মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, টেলিভিশনের বিষয়টি বিবেচনায় আনা হচ্ছে। ইতোমধ্যে এটি আলোচনায় এসেছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভুঁইফোঁড় অনলাইন চিহ্নিত করা হচ্ছে।

এর আগে আজ বেলা পৌনে ১১টায় তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবম সংবাদপত্র ওয়েজ বোর্ড সংক্রান্ত সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ