1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯
  • ৮২ Time View

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ হাবিবুর রহমান হুব্বা (৫০) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন পুলিশ আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ায় পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মাদকবিক্রেতা শহরের আড়ুয়াপাড়া ছোট ওয়ারলেস এলাকার মৃত সিরাজ মালিথার ছেলে।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ক্যানেলপাড়ায় একদল মাদক বিক্রেতা অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিতি টের পেয়ে দুই পাশ থেকে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৮০০ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ