1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

ডাকসু নির্বাচন ১১ মার্চ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯
  • ৪৭ Time View

ঢাকা বিশ্ববিদালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে। ডাকসুর গঠনতন্ত্র ৮ (ই) ধারা অনুযায়ী ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ডাকসুর সভাপতি হিসেবে তার ক্ষমতাবলে এই দিন ঠিক করেছেন। ওইদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্বাচনের গঠনতন্ত্রের ৮(ই) ধারা অনুযায়ী ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার নির্বাচনের এই তারিখ ও সময় নির্ধারণ করেন।

এর আগে গত ১৬ জানুয়ারি ডাকসু নির্বাচনের দাবিতে ঢাবি ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে ঢাবি শাখা ছাত্রলীগ। সমাবেশে ছাত্রলীগ নেতারা অবিলম্বে ডাকসুর তফসিল ঘোষণাসহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ