1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ফুঁসে উঠলেন কঙ্গনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯
  • ৬৮ Time View

ছবি মুক্তির দিন ঘনিয়ে এসেছে। এর ওপর ‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ নিয়ে একের পর এক বিপদের মুখে পড়ছেন কঙ্গনা রনৌত। এর মধ্যে ছবি প্রচারের সময় এক সাংবাদিক তাঁর সামনে সাবেক প্রেমিক হৃতিক রোশনের নাম নিয়ে বসলেন। আর তাতেই ফুঁসে উঠলেন কঙ্গনা। হৃতিকের এক ছবির প্রসঙ্গ টেনে প্রশ্ন করতেই কঙ্গনা বলেন, ‘সেই ছবি কেউ দেখে নাকি?’

‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবির ট্রেলার মুক্তির পর থেকে দর্শকেরা এর কিছু সংলাপ ও দৃশ্যের সঙ্গে ২০১৬ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়ারিকরের ছবি ‘মহেঞ্জোদারো’র সাদৃশ্য খুঁজে পান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আলোচনা–সমালোচনাও। এই সাদৃশ্যের ব্যাখ্যা জানতেই সম্প্রতি এক সাংবাদিক প্রশ্ন করেন কঙ্গনাকে: ‘আপনার ছবির সংলাপের সঙ্গে হৃতিক রোশনের মহেঞ্জোদারোর অদ্ভুত মিল। এ বিষয়ে আপনি কী বলবেন?’ কঙ্গনা এটা শোনা মাত্রই ফুঁসে ওঠেন। বলেন, ‘কে দেখেছে সেই ছবি? আমরা বরং এ বিষয়ে কোনো আলাপই না করি।’

২৫ জানুয়ারি মুক্তি পাবে কঙ্গনা রনৌত অভিনীত ও পরিচালিত ছবি ‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’। ছবির শুটিংয়ের সময় থেকেই নানা ধরনের বিপদে পড়ে আসছে এটি। সবশেষে ছবি মুক্তির মাত্র এক সপ্তাহ আগে এর প্রযোজক কমল জেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। এখনো তাঁর অবস্থা আশঙ্কাজনক। এর আগে ছবি থেকে শিল্পীদের বেরিয়ে যাওয়া, পরিচালকের দ্বন্দ্ব, কুশলীদের পারিশ্রমিক বকেয়া রাখার প্রতিবাদে আন্দোলন নিয়ে অনেক হইচই হয়। শেষমেশ কঙ্গনা রনৌতের এই ছবিটির পরিণতি কী সাবেক প্রেমিক হৃতিকের মহেঞ্জোদারোর মতোই হয় কি না, এখন এই শঙ্কাই অনেকের মনে। বলিউড হাঙ্গামা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ