1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

পরিবারকে না জানিয়ে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্র গেছেন এই কিশোরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯
  • ৫৩ Time View

হন্ডুরাস থেকে গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে গেছেন নাহিন। বাড়ি ছেড়ে যুক্তরাষ্ট্রের পথে পাড়ি জমানোর সময় নিজের মায়ের কাছ থেকে বিদায় নিয়েও আসেননি তিনি।

নাহিন বলেন, আমি আমার মাকে শেষবারের মতো বিদায়ও জানাতে পারিনি। এমনকি যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর ব্যাপারে মায়ের সঙ্গে কিছু শেয়ারও করা হয়নি।

তিনি আরো বলেন, মাকে এ ব্যাপারে জানালে তিনি বলতেন, যেও না। এটা বিপজ্জনক সিদ্ধান্ত। সে কারণে আমি আর জানানোর সাহস পাইনি। পুরোটা পথ কাঁদতে কাঁদতে এসেছি।

১৭ বছর বয়সী এই নারী তার চাচাতো বোনের সঙ্গে শরণার্থী হিসেবে যাত্রা শুরু করেন। হঠাৎ করেই ওইদিন তার চাচাতো বোন তাকে বলেছিলেন, তারা বাসে করে যুক্তরাষ্ট্রের পথে পাড়ি জমিয়েছেন। নাহিন চাইলে তাদের সঙ্গে যোগ দিতে পারেন। যাওয়ার খরচ তার চাচাত বোনই দেবেন। যেতে চাইলে তাদের বাড়ির পাশের চার্চে উপস্থিত থাকতে হবে।

এদিকে অর্থের অভাবে হন্ডুরাসে নাহিনের পড়াশোনা প্রায় বন্ধের পথে। সবমিলিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ছিলেন নাহিন। সে কারণে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

নাহিন ভেবেছিলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর মাকে অন্তত সাহায্য করতে পারবেন। এখনো সেই স্বপ্ন দেখেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ