1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেন, সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস, বিতর্কিত মালিকদের ফেরার ধারাটি বাদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিন ৩৮১ কোটি টাকা তুললেন গ্রাহকরা বিতর্কিত ধারা বাতিল করে সংসদে ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস সারের কোনো সংকট নেই, ঘাটতি অভিযোগ সঠিক নয়: বাণিজ্য প্রতিমন্ত্রী আসিয়ান কাপে বাংলাদেশের খেলা কবে, কখন-কোথায়? বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে ওমান : শামা ওবায়েদ রয়টার্সের প্রতিবেদন / বিশ্বের ভয়াবহতম হাম পরিস্থিতি বাংলাদেশে জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ সায়মা ওয়াজেদের

কলকাতায় মহাসমাবেশ থেকে বিজেপি বিরোধীদের জোট

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯
  • ৫২ Time View

ভারতের ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকার বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শনিবার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হলো বিশাল এক সমাবেশ। এ সমাবেশ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির বিরুদ্ধে কলকাতায় জোট বাঁধলেন বিরোধী রাজনীতিকরা।

সমাবেশ থেকে প্রায় সবাই একবাক্যে জানিয়ে দিলেন তারা বিদায় চান মোদি সরকারের। এদের মধ্যে রয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া, চন্দ্রবাবু নাইডু, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, কুমারস্বামী, উত্তরপ্রদেশের অখিলেশ যাদব, বিহারের তেজস্বী যাদব, গুজরাটের হার্দিক প্যাটেল, কাশ্মীরের ফারুক আবদুল্লাহ, মহারাষ্ট্রের শারদ পাওয়ার প্রমুখ।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী না আসতে পেরে দলের নেতা মল্লিকার্জ্জুন খারগেকে চিঠি দিয়ে পাঠান। চিঠি লিখে বিরোধী মহাজোটকে সমর্থন জানান সোনিয়া গান্ধীও। সভায় সেই চিঠি পড়ে শোনান লোকসভায় কংগ্রেসের নেতা খারগে।

সভায় ছিলেন বলিউড অভিনেতা বিজেপির সংসদ সদস্য শত্রুঘ্ন সিনহাও। তিনি বলেন, ‘সত্যি কথা বললে যদি বিদ্রোহ হয় তবে আমি বিদ্রোহী।’ ছিলেন অটল বিহারি বাজপেয়ির অর্থমন্ত্রী যশবন্ত সিনহা, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অরুন শৌরিও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ