1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

রফতানিমুখী শিল্পের ‍অস্তিত্ব রক্ষার্থে জরুরি সরকারি পদক্ষেপের আহ্বান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মে, ২০১২
  • ১৩২ Time View

বর্তমানে দেশের রফতানিমুখী শিল্প নানা প্রতিকূল অবস্থার সম্মুখীন।

রফতানি বাণিজ্যের মূল-বাজার ইউরোপিয় ইউনিয়ন দেশসমূহ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোজোনের অনেক দেশে ঋণসংকট এবং যুক্তরাষ্ট্রসহ উন্নতদেশসমূহে মন্দার কারণে ঐ সব দেশগুলোর বিভিন্ন পণ্য আমদানি হ্রাস পেয়েছে। ফলশ্রুতিতে, বাংলাদেশের রফতানিপনণ্যসমূহ বিশেষ করে গার্মেন্টস এবং ক্লোথিং দ্রব্যাদির রফতানি আশংকাজনক হারে হ্রাস পেয়েছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী সার্বিক রফতানি লক্ষ্যমাত্রার তুলনায় ৭% হ্রাস পেয়েছে এবং  নিটওয়্যার পণ্যের রফতানি হ্রাস পেয়েছে ১১.২০% অর্থ্যাৎ লক্ষ্যমাত্রায় তুলনায় গত এপ্রিল মাসে বাংলাদেশ থেকে ১ (এক) বিলিয়ন ডলার কম রফতানি হয়েছে।

উল্লেখ্য, বিদেশি ক্রেতা কর্তৃক রফতানি পণ্যের মূল্যও হ্রাস করা হচ্ছে। এছাড়া উচ্চ ব্যাংক সুদের হার এবং বিদ্যুৎ, গ্যাস, ডিজেল, ফার্নেসওয়েল ইত্যাদির দফায় দফায় মূল্যবৃদ্ধি হওয়ায়, রফতানিমুখী শিল্পের সক্ষমতা হ্রাস পাচ্ছে এবং  অর্থনীতির প্রাণ বৈদেশিক মূদ্রা আয়ের প্রবৃদ্ধিও কমছে।

এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শেদী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ বৈদেশিক মূদ্রা অর্জনকারী এবং সর্বোচ্চ কর্মসংস্থানকারী রফতানিমুখী শিল্প সেক্টরের ‍অস্তিত্ব রক্ষার্থে কালক্ষেপন না করে সরকারি নীতি সহায়তা (policy support) বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য ইএবি সরকারকে আহবান জানাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ