1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

মাশরাফিদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ল ঢাকা ডায়নামাইটস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯
  • ৬৫ Time View

টসে হেরে ব্যাটিং পেয়ে বেজায় খুশি হয়েছিলেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। কারণ হোম অব ক্রিকেটে অনেক দল বড় রানের দেখা না পেলেও ঢাকার ক্রিকেটারদের ব্যাটে বড় রান আসছে নিয়মিতই। ইনিংসের শেষেও সাকিবের হাসি লেগে রইল তার মুখে। কারণ কায়রন পোলার্ডের হাফ সেঞ্চুরিতে রংপুর রাইডার্সের সামনে ১৮৪ রানের টার্গেট ছুড়ে দিয়েছে তারা। ৩ উইকেট নিয়েছেন শফিউল। গেইল-রুশো-মিঠুনদের সামনে আজ জয়ের জন্য কঠিন চ্যালেঞ্জ।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে ঢাকা ডায়নামাইটসকে চেপে ধরে রংপুর রাইডার্স। দলীয় ৯ রানে দুর্দান্ত ফর্মে থাকা হজরতুল্লাহ জাজাইকে (১) বোল্ড করে দেন সোহাগ গাজী। ১০ রানের ব্যবধানে দুই বাউন্ডারি দিয়ে রানের খাতা খোলা অপর ওপেনার সুনিল নারাইনকে রবি বোপারার ক্যাচে পরিণত করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১৯ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ঢাকা। ৮ বলে ২ চচর ১ ছক্কায় ১৮ রানের ঝড় তুলেছিলেন রনি তালুকদার। তাকে হাওয়েলের তালুবন্দি করেন সোহাগ গাজী।

মিজানুর রহমানকে (১৫) হাওয়েল এলবিডাব্লিউ করে দেন। এরপরেই অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়ে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন কায়রন পোলার্ড। ২০ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করেন এই ক্যারিবীয়। ২৬ বলে ৫ বাউন্ডারি এবং ৪ ওভার বাউন্ডারিতে ৬২ রান করা পোলার্ডকে থামান হাওয়েল। ৩৭ বলে ৩৬ করা সাকিব শিকার হন ফরহাদ রেজার।

শফিউলের শিকার হওয়ার আগে ১৩ বলের ২৩ রানের ঝড় তোলেন আরেক ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল। পরের দুই ব্যাটসম্যান শুভাগত হোম (৩) এবং নুরুল হাসানও (৪) শিকার হন শফিউলের। এই পেসার তুলে নেন ৩ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৮৩ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ