1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

নতুন ডিজি পেল পাসপোর্ট অধিদপ্তর ও বিটিআরসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯
  • ৬২ Time View

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মো. সোহায়েল হোসেন খান।

আর বিটিআরসির মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুল করিম মজুমদার। মেজর জেনারেল সোহায়েল ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

নতুন দায়িত্ব পালনের জন্য মেজর জেনারেল সোহায়েলের চাকরি প্রতিরক্ষা বিভাগ থেকে সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর মেজর জেনারেল মাসুদ ইতোমধ্যে সেনাবাহিনীতে ফিরে যাওয়ার আদেশ পেয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুল করিমের মজুমদারকে বিটিআরসির মহাপরিচালক করতে আলাদা আদেশে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া বিটিআরসির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, তিনজন কমিশনার ছাড়াও মহাপরিচালক হিসেবে পাঁচজন কর্মকর্তা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ