1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা রাজিব পরিবহন বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

আজ পোশাক শ্রমিকদের মজুরি পর্যালোচনা কমিটির সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯
  • ৭৯ Time View

পোশাক শ্রমিকদের মজুরি পর্যালোচনা নিয়ে গঠিত কমিটির সভা বসবে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায়। এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, মজুরি নিয়ে উদ্ভুত সমস্যার দ্রুত সমাধান করা হবে। মজুরি কাঠামোতে কোনো অসামঞ্জস্যতা থাকলে তা দূর করা হবে।

পোশাক শ্রমিকদের চলমান অসন্তোষ নিয়ে গতকাল বুধবার রাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্নুজান সুফিয়ান বলেন, সভায় সবার কথা ধৈর্য সহকারে শোনা হবে। শুনে যদি বেতন কাঠামোতে বেসিক বা গ্রসে কোনো অসামঞ্জস্যতা থেকে থাকে তবে অবশ্যই সেটি মেটানো হবে।

বর্তমান সরকারের শেষ সময়ে পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় আট হাজার টাকা। গত ডিসেম্বর মাস থেকে এ মজুরি কার্যকর করার কথা। তবে শ্রমিকদের অভিযোগে কারখানার মালিকরা ন্যূনতম মজুরি প্রদান করছে না। এছাড়া নতুন মজুরি কাঠামোতে বৈষম্য রয়েছে বলেও দাবি করছেন আন্দোলনরত পোশাক শ্রমিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ