1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

মাগুরায় একদিনে কর দিলেন ১৯৩ ব্যবসায়ী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মে, ২০১২
  • ১৪২ Time View

স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমে মাগুরায় মঙ্গলবার নতুন ১৯৩ ব্যবসায়ী আয়কর দিয়ে নতুন করদাতা হিসেবে নাম অর্ন্তভুক্ত করেছেন।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৩টার দিকে জেলার শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ড এক স্পট অ্যাসেসমেন্ট অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নতুন করদাতাদের হাতে আয়কর সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে খুলনা অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কর কমিশনার দবির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শ্যামল কুমার দে।

অনুষ্ঠানে রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান ইদ্রিস আলী, শালিখা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) এসএস সমাসুল হক, খুলনা অঞ্চলের উপ-কর কমিশনার মঞ্জুর আলম, মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রোস্তম আলী, আড়পাড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরোজ আলী, আড়পাড়া বাজার বণিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম, ব্যবসায়ী রজব আলী মজনু ও পীযূষ কান্তি কুণ্ডু।

আয়োজকরা জানান, জনসাধারণের মধ্যে আয়কর বার্তা পৌঁছে দেওয়া, আয়কর ভীতি দূর করা সর্বোপরি করদাতার সংখ্যা বাড়ানো ও কর প্রদান কার্যক্রম সহজ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড এ কর্মসূচি শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ