1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ঢাকাই ইন্ডাস্ট্রির নতুন ‘নায়িকা’ নিশাত নাওয়ার সালওয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯
  • ৮৩ Time View

২০১৮ সালে দেশের শোবিজ অঙ্গনে যে ক’টি সম্ভাবনাময় চেহারা উঁকি দিয়েছিল তাঁদের মধ্যে একজন নিশাত নাওয়ার সালওয়া। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মঞ্চে চেহারার ঝলকানি দেখিয়েছিলেন। সৃষ্টি করেছিলেন মুকুট জয়ের, কিন্তু শেষ মুহূর্তের ঘোষণায় প্রথম রানার আপ তকমা নিয়েই সন্তুষ্টচিত্তে মঞ্চ ত্যাগ করেন।
এ বিষয়ে অবশ্য সালওয়ার বক্তব্য রয়েছে, ‘আসলে প্রথম রানার আপ হয়েছি বলে আমার বিন্দুমাত্র মন খারাপ হয়নি, ফলাফল অনেক কিছুই হতে পারত। ঐশী চ্যাম্পিয়ন হয়েছে এতেও কেন জানি আমি আনন্দিত।’
আত্মবিশ্বাসী সালওয়া জেনেছিলেন তিনি যদি যোগ্য হন তবে চলতে পারবেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সে পথ অনেকটাই মসৃণ করে দিয়েছে। অবশেষে নিশাত নাওয়ার সালওয়া’র বিশ্বাস সত্য হয়েছে। ডাক পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রে। রাজু চৌধুরীর পরিচালনায় নির্মিত হতে যাওয়া ‘রাজকন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটতে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অধ্যয়নরত সালওয়ার।
নিশাত নাওয়ার সালওয়া কালের কণ্ঠকে বলেন, ‘খুব বেশি অভিজ্ঞতা নেই। কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপন, ইমরান ও তাহসানের মিউজিক ভিডিওতে কাজ করেছি। চলচ্চিত্রে কাজ করব এমন ইচ্ছে ছিল, প্রস্তাব পেয়ে সোমবার সন্ধ্যায় গল্প শুনেছি, প্রিরেকর্ড গান শুনেছি- আমার ভালো লেগেছে। মঙ্গলবার সন্ধ্যায় চুক্তিবদ্ধ হই।নির্মাতা রাজু চৌধুরী বলেন, ‘আমরা প্রায় আশি-নব্বই দশকের একটি গল্পকে আধুনিকতার মোড়কে মুড়ে প্রেজেন্ট করতে যাচ্ছি। বেশ কিছুদিন ধরে এমন একটা মুখ খুঁজছিলাম, যেখানে আভিজাত্যের একটা ছাপ পাওয়া যাবে। সালওয়ার মধ্যে সে বিষয়টি পেয়েছি। আগামী ফেব্রুয়ারিতে শুটিং শুরু হতে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা ছবিটি প্রথমে ঢাকার বেশকিছু ভালো সিনেমা হলে মুক্তি দেব, যার মধ্যে সিনেপ্লেক্স ব্লকবাস্টার থাকবে। আমরা পরিকল্পনা করেই কাজ শুরু করতে যাচ্ছি। ছবির নায়ক কে- তা দু-একদিনের মধ্যেই চূড়ান্ত হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ