1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

গার্মেন্টসে কাজ করছেন শবনম ফারিয়া!

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯
  • ৮০ Time View

গল্পের প্রয়োজনে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে হয় অভিনয় শিল্পীদের। রিকশা চালক থেকে পাইলট, ভিখারি-থেকে কোটিপতি, মেথর, কাজের বুয়া, গার্মেন্সকর্মী আরও কত চরিত্র! এই সব চরিত্র নিজের মধ্যে ধারণ করেই একজন মানুষ হয়ে উঠেন সত্যিকারের অভিনেতা। হাততালি পান দর্শকদের। মৃত্যুর পরও সবার মাঝে বেঁচে থাকেন নিজের অভিনয়ের জন্য।
সম্প্রতি ‘নাকফুল’ নামের একটি নাটকে গার্মেন্টসকন্যা চরিত্রে অভিনয় করলেন টিভি নাটকের পরিচিত মুখ শবনম ফারিয়া। তার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল। একজন ট্যাক্সিক্যাব চালকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন স্বপন বিশ্বাস।
নাটকটিতে গল্পে দেখা যাবে, একদিন সজল তার ট্যাক্সিতে করে ফারিয়াকে নিয়ে ঘুরতে বের হয়। শপিংমলে এক জুয়েলারির দোকানে গিয়ে ফারিয়া একটা স্বর্ণের নাকফুল পছন্দ করে। এটা কেনার মতো টাকা সজলের কাছে নেই। ফারিয়া তার জমানো টাকার মাটির ব্যাংক ভেঙে তার হাতে টাকা তুলে দেয়। কিন্তু পরদিন নাকফুল না কিনে সজল ফিরে আসে রক্ত মাখা শার্ট পড়ে। সেই রক্তাক্ত শার্টের পেছনের গল্পের রহস্য ভেদ করতে গিয়ে সজলের সাথে শুরু হয় ফারিয়ার সংঘাত।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘এই নাটকের গল্পই মূল আকর্ষণ। এমন গল্পে কাজ করে তৃপ্তি পাওয়া যায়। আশা করি দর্শকরাও তৃপ্ত হবেন। অন্যদিকে শবনম ফারিয়া বলেন, নাটকটির গল্প সত্যিই দারুন। আশা করি নতুন বছরে দর্শকদের একটি ভালো গল্পের নাটক উপহার দিচ্ছি।’ শিগগিরই নাটকটি কোন একটি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ