1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

‘বাসযোগ্য উন্নয়নশীল দেশ গড়তে নৌকায় ভোট দিন’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮
  • ৭৫ Time View

কুষ্টিয়ার খোকসায় নৌকার মনোনীত প্রার্থী সেলিম আলতাফ জর্জ বলেন, আপনাদের ভবিষৎ প্রজন্মের বাসযোগ্য উন্নয়নশীল দেশ গড়তে নৌকায় ভোট দিন। আমি আপনাদের পাশে থাকব আপনাদের সেবা করব।

উপজেলার ধোকড়াকোল কলেজ মাঠে আজ বৃহস্পতিবার বিকালে নির্বাচনী পথসভায় এ কথা বলেন নৌকার এই প্রার্থী।

খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।

জয়ন্তীহাজরা, আমবাড়ীয়া ও গোপগ্রাম ৩ ইউনিয়নের হাজার হাজার জনতা দুপুর হতে ধোকড়াকোল কলেজ মাঠে জড় হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্রান্তিলগ্নে আওয়ামী লীগের স্মরণকালের বৃহৎ নির্বাচনী জনসভায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন আপনাদের প্রতিটা স্থানে বিদ্যমান। প্রতিটা গ্রামকে শহরে পরিনত করতে ৩০ তারিখের নির্বাচনর নৌকায় ভোটদিন। আপনাদের ভোটে আগামীতে উন্নয়নশীল দেশ গড়তে নৌকায় ভোটদিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমারখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান খান, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌর মেয়র শামসুজ্জামান অরুণ, সদকি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ খান।

খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতীলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীগণ উক্ত নির্বাচনী পথ সভায় উপস্থিত ছিলেন। উক্ত পথসভায় অনুষ্ঠান পরিচালনা করেন খোকসা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও খোকসা পৌর মেয়র প্রভাষক তরিকুল ইসলাম তারিখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ