1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা

জেএসসিতে পাসের হার ৮৫.৮৩, জেডিসিতে ৮৯.০৪

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৪৮ Time View

জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়ার দাখিল সার্টিফিকেট (জেডিসি) ২০১৮ সালের পরীক্ষার আজ সোমবার প্রকাশিত ফলে যথাক্রমে ৮৫ দশমিক ৮৩ ভাগ এবং ৮৯ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এ বছরে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন শিক্ষার্থী।

জেএসসি ও জেডিসিতে ২৯ হাজার ৬৭৭ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র ও ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী।

চলতি বছর জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

যেভাবে মোবাইলে ফল জানা যাবে

যে কোনো মোবাইল থেকে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও জেএসসি-জেডিসির ফল জানা যাবে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ই-মেইলেও জেএসসি-জেডিসির ফলাফলের সফটকপি পাঠাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ