1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

জেএসসিতে পাসের হার ৮৫.৮৩, জেডিসিতে ৮৯.০৪

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৪৭ Time View

জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়ার দাখিল সার্টিফিকেট (জেডিসি) ২০১৮ সালের পরীক্ষার আজ সোমবার প্রকাশিত ফলে যথাক্রমে ৮৫ দশমিক ৮৩ ভাগ এবং ৮৯ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এ বছরে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন শিক্ষার্থী।

জেএসসি ও জেডিসিতে ২৯ হাজার ৬৭৭ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র ও ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী।

চলতি বছর জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

যেভাবে মোবাইলে ফল জানা যাবে

যে কোনো মোবাইল থেকে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও জেএসসি-জেডিসির ফল জানা যাবে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ই-মেইলেও জেএসসি-জেডিসির ফলাফলের সফটকপি পাঠাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ