1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

লাইসেন্স নবায়ন: রবিকে দিতে হবে ২০০ কোটি টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মে, ২০১২
  • ১১৪ Time View

টুজি লাইসেন্স নবায়নের অর্থ পরিশোধ নিয়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে মোবাইল অপারেটর রবির বিরোধের পরিপ্রেক্ষিতে দায়ের করা মামলায় বিটিআরসির পক্ষে রায় গেছে।

রায় অনুযায়ী, রবিকে লাইসেন্স নবায়নে বিটিআরসির প্রথম কিস্তির পাওনা টাকার সঙ্গে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ কেটে রাখা অর্থ যোগ করার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডেকে অতিরিক্ত আরো ১৫ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে।

রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও মো. আশরাফুল কামালের বেঞ্চ এ রায় দিয়েছে।

গত বছরের নভেম্বরে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেল মোবাইল অপারেটরের টুজি লাইসেন্সের মেয়াদ শেষ হয়। সে সময় লাইসেন্স নবায়ন নিয়ে বিটিআরসির সঙ্গে অপারেটরদের মধ্যে মতবিরোধ দেখা দিলে তা আদালত পর্যন্ত গড়ায়।

রায়ের পর বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব বলেন, হাইকোর্ট রবিকে বিটিআরসি’র প্রথম কিস্তির পাওনা টাকার সঙ্গে ভ্যাটবাবদ কেটে রাখা শতকরা ১৫ ভাগ অর্থ যোগ করে পরিশোধ করতে বলেছে। সেই সঙ্গে অতিরিক্ত আরো ১৫ শতাংশ অর্থ এনবিআরকে পরিশোধ করার নির্দেশ দিয়েছে।

এর বাইরে লাইসেন্স নবায়নে প্রথম কিস্তির কেটে রাখা অর্থের ওপর বিলম্ব ফি এবং ২০১০ সাল থেকে বার্ষিক লাইসেন্স নবায়ন, রাজস্ব ভাগাভাগি ও স্পেকট্রাম চার্জ বাবদ অপারেটররা যে ১৫ শতাংশ কেটে জমা দিয়েছে- সেই টাকাসহ বিলম্ব ফি দিতে আদালত নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।

বিটিআরসির হিসাবে, মোবাইল অপারেটর রবিকে বিলম্ব ফিসহ মোট ১৯৯ কোটি ৪৯ লাখ টাকা পরিশোধ করতে হবে।

রায়ের বিষয়ে রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (কর্পোরেট কমিউনিকেশন্স, রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল) মাহমুদুর রহমান  বলেন, “রায়ের কপি পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ