1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

লাইসেন্স নবায়ন: রবিকে দিতে হবে ২০০ কোটি টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মে, ২০১২
  • ১৪৩ Time View

টুজি লাইসেন্স নবায়নের অর্থ পরিশোধ নিয়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে মোবাইল অপারেটর রবির বিরোধের পরিপ্রেক্ষিতে দায়ের করা মামলায় বিটিআরসির পক্ষে রায় গেছে।

রায় অনুযায়ী, রবিকে লাইসেন্স নবায়নে বিটিআরসির প্রথম কিস্তির পাওনা টাকার সঙ্গে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ কেটে রাখা অর্থ যোগ করার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডেকে অতিরিক্ত আরো ১৫ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে।

রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও মো. আশরাফুল কামালের বেঞ্চ এ রায় দিয়েছে।

গত বছরের নভেম্বরে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেল মোবাইল অপারেটরের টুজি লাইসেন্সের মেয়াদ শেষ হয়। সে সময় লাইসেন্স নবায়ন নিয়ে বিটিআরসির সঙ্গে অপারেটরদের মধ্যে মতবিরোধ দেখা দিলে তা আদালত পর্যন্ত গড়ায়।

রায়ের পর বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব বলেন, হাইকোর্ট রবিকে বিটিআরসি’র প্রথম কিস্তির পাওনা টাকার সঙ্গে ভ্যাটবাবদ কেটে রাখা শতকরা ১৫ ভাগ অর্থ যোগ করে পরিশোধ করতে বলেছে। সেই সঙ্গে অতিরিক্ত আরো ১৫ শতাংশ অর্থ এনবিআরকে পরিশোধ করার নির্দেশ দিয়েছে।

এর বাইরে লাইসেন্স নবায়নে প্রথম কিস্তির কেটে রাখা অর্থের ওপর বিলম্ব ফি এবং ২০১০ সাল থেকে বার্ষিক লাইসেন্স নবায়ন, রাজস্ব ভাগাভাগি ও স্পেকট্রাম চার্জ বাবদ অপারেটররা যে ১৫ শতাংশ কেটে জমা দিয়েছে- সেই টাকাসহ বিলম্ব ফি দিতে আদালত নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।

বিটিআরসির হিসাবে, মোবাইল অপারেটর রবিকে বিলম্ব ফিসহ মোট ১৯৯ কোটি ৪৯ লাখ টাকা পরিশোধ করতে হবে।

রায়ের বিষয়ে রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (কর্পোরেট কমিউনিকেশন্স, রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল) মাহমুদুর রহমান  বলেন, “রায়ের কপি পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ