1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

এবার বিয়ের ‍পিড়িঁতে শবনম ফারিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮
  • ৬৭ Time View

বন্ধু সিয়াম বিয়ে করেছেন গতকাল। বন্ধুর বিয়ের অনুষ্ঠান দারুণ উপভোগ করেছেন ফারিয়া। এবার নিজের বিয়ের খবর জানালেন ‘দেবী’ ছবির এই অভিনেত্রী। তাঁর হবু বর হারুনুর রশীদ অপু। ঢাকার একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত তিনি। নতুন বছরে ১ ফেব্রুয়ারিতে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হবে বলে জানান ফারিয়া। জানুয়ারির শেষে হবে মেহেদী উৎসব ও গায়ে হলুদের অনুষ্ঠান।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ফারিয়া ও অপুর ছবি অনেকেই দেখছেন। একসঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ছবি শেয়ার করেছেন তাঁরা। হবু এই দম্পতিকে দেখে সবাই ‘বাহ!’, ‘সুন্দর’ এ রকম মন্তব্য করতেন। ফেসবুকের মাধ্যমেই দুজনার পরিচয় হয়েছিল ২০১৫ সালে। এরপর বন্ধুত্ব।

ফারিয়া বলেন, ‘বিয়ে করছি। এটা চূড়ান্ত। দুই পরিবারের সম্মতিতে আমাদের বাগদান হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে।’

স্থির চিত্র, বিজ্ঞাপনের মডেল হয়ে দর্শকপ্রিয় হন শবনম ফারিয়া। নাটকে সাবলীল অভিনয় করেও পান জনপ্রিয়তা। গত অক্টোবরে মুক্তি পায় তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দেবী’। এখানে নীলু চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচিত হন এই অভিনেত্রী। তাঁর ক্যারিয়ারে ‘দেবী’ যোগ করে ভিন্ন মাত্রা। বর্তমানে নাটকে অভিনয় করছেন ফারিয়া। ভালো গল্প ও চিত্রনাট্য পেলে সিনেমায় আবারও কাজ করবেন মিষ্টি হাসির এই মডেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ