1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকায় কাল শুরু সাফ ফুটবল, উত্তাপ কোথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা উচ্চশিক্ষিত তরুণদের ৪৪ শতাংশই অনানুষ্ঠানিক কাজে যোগ দিতে বাধ্য হচ্ছে : বিশ্বব্যাংক ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’ – প্লেনে পাটওয়ারীর সঙ্গে আসিফ মাহমুদ কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা?

কাল সুপ্রিমকোর্টে যাচ্ছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮
  • ৬৫ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিমকোর্ট দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল মঙ্গলবার সুপ্রিমকোর্টে যাচ্ছেন।

অনুষ্ঠানের অতিথিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মঙ্গলবার সুপ্রিমকোর্টের উভয় বিভাগের কার্যক্রম ১২টার মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

২০১৭ সালের ২৫ অক্টোবর উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সুপ্রিমকোর্টের ফুল কোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিমকোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার ড. মো. জাকির হোসেন সোমবার এক বিজ্ঞপ্তিতে সুপ্রিমকোর্ট দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির যোগ দেয়ার তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ ডিসেম্বর বিকাল ৩টায় সুপ্রিমকোর্ট দিবস উদযাপন উপলক্ষে সুপ্রিমকোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। ওই আলোচনাসভায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ