1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আজ ক্রাইম রিপোর্টার পরীর দেখা মিলবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮
  • ৭০ Time View

চলতি বছরের অন্যতম প্রশংসিত চলচ্চিত্র গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’। এতে নায়িকা ছিলেন পরীমনি। আবারও তারা হাজির হচ্ছেন ‘প্রীতি’ নামের ওয়েব ফিল্ম নিয়ে। এটিও কি আগের মতো প্রশংসিত হবে- তা জানা যাবে আজ। কারণ আজ বায়োস্কোপ অরিজিনালসের অবমুক্ত হবে এটি। গত কাজের চেয়ে এবারের পরীর চরিত্রটি যে একেবারেই বিপরীতমুখী, তা বোঝা গেছে ৯ ডিসেম্বর মুক্তি পাওয়া টিজারেই। পোস্টারের মতো টিজারেও একাই হাজির হয়েছেন পরী। মাত্র কয়েক সেকেন্ডের টিজারে দেখা যায় অগ্নিমূর্তি পরীমনিকে। কোনো এক কারণে রেগে থানা থেকে বের হয়ে যাচ্ছেন তিনি।

এদিকে গতকাল অনলাইনে প্রকাশ হয়েছে ‘প্রীতি’র ট্রেলার, যা মুহূর্তেই ভাইরাল হয়। ট্রেলারের মাধ্যমে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বুঝিয়ে দিয়েছেন দারুণ থ্রিলার এক গল্পের আভাস। আলফা আই মিডিয়া প্রডাকশনস লিমিটেডের ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মের দৈর্ঘ্য ৩৭ মিনিট। পরীমনি বলেন, ‘প্রীতি চলচ্চিত্রের গল্পে রয়েছে রহস্যঘেরা এক রোমাঞ্চকর কাহিনী। এতে আমি অভিনয় করেছি প্রীতি নামের একজন ক্রাইম রিপোর্টারের ভূমিকায়। যে একদিন এক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে। এই চরিত্রটির মধ্যে বেশ কয়েকটি শেড আছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ