1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতার ৫৪ বছর পর নড়াইল-২ আসনে জামায়াতের জয় এই বিজয় তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি তারেক রহমানের সঙ্গে বিজয়ী প্রার্থীদের সৌজন্য সাক্ষাৎ দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান জয়ী হয়ে শাহি মসজিদে দুই রাকাত জুমার নামাজ পড়ে ৩০ বছর আগের নিয়ত পূরণ করলেন ফজলুর রহমান রমজানে আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা ইসরায়েলের ত্রয়োদশ সংসদ: নির্বাচিতদের গেজেট প্রকাশ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ঢাকাতেই সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য বাংলাদেশের

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ৩৮ Time View

ঢাকাতে দ্বিতীয় ম্যাচ জিতে আগামীকালই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সফরকারী ক্যারিবীয়দের বিপক্ষে মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচ জিতে তিন ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। তাই জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই কাল সিরিজ নিশ্চিত করতে চায় টাইগারর। পক্ষান্তরে একই ভেন্যুতে দুপুর একটায় শুরু হওয়া ম্যাচ ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ।

দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে লড়াইয়ে নামে বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে সিরিজের প্রথম ম্যাচেই বাজিমাত করে টাইগাররা। ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।

দলের জয়ের পেছনে ভূমিকা রেখে ম্যাচ সেরা হতে পেরে খুশী মাশরাফি। প্রথম ম্যচ শেষে এমনটাই বলেছিলেন তিনি, ‘আসলে ওই রকম কিছু মনে হচ্ছে না। তবে অবশ্যই ম্যাচ সেরা হতে পারলে ভালো লাগে। সেটি খুবই স্বাভাবিক। বিশেষ করে আজকের ম্যাচটা যখন জিততে পেরেছি।’

পাশাপাশি নিজ দলের বোলারদের কৃতিত্বও দেন মাশরাফি, ‘ওয়েস্ট ইন্ডিজ ভালো করার চেষ্টা করেছিলো। কিন্তু যখনই চেষ্টা করেছে, তখনই আউট হয়েছে। বোলারদের তাই কৃতিত্ব দিতে হয়। মিরপুরের উইকেটে ক্রমাগত শটস খেলা কঠিন। যদি না সেট হয়ে যান। আমার মনে হয়, আমাদের বোলাররা ভালো জায়গায় বল করতে পেরেছে।’

সহজে ম্যাচ জিতলেও কিছু ভুল চোখে পড়েছে মাশরাফির। এ ব্যাপারে ম্যাশ বলেন, ‘মিরপুরের লো-স্কোরিং ম্যাচগুলো এমনই হয়। আমার মনে হয়, মুশফিক খুব ভালো ব্যাটিং করেছে। লিটনও ভালো করেছে। সাকিবের ইনিংসটি গুরুত্বপূর্ণ ছিলো। ফিল্ডিং-এ আমাদের কয়েকটি ক্যাচ পড়েছে। ব্যাটিং-এ হয়তো ৫ উইকেটের জায়গায় ৩ উইকেট পড়লে ভালো হতো। যেহেতু রানের চাপ কম ছিলো।’ তাই দ্বিতীয় ওয়ানডেতে ভুলগুলো শুধরে সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

ম্যাচ হারের জন্য উইকেটের সাথে নিজেদের মানিয়ে নিতে না পারাটাকে দায়ী করছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোস্টন চেজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। উইকেট কিছুটা মন্থর ছিল। শটস খেলা কঠিন ছিল। আমার ধারণা আমাদের ব্যাটসম্যানরা পিচের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি। মাঝের ওভারগুলোতে আমাদের ব্যাটসম্যানরা ভালো রান তুলতে পারেনি। আশা করি পরের ম্যাচে এগুলো শুধরে নিবে।’

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, সাইফ উদ্দিন, আবু হায়দার ও আরিফুল হক।

ওয়েস্ট ইন্ডিজ দল : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাাভো, রোস্টন চেজ, শাই হোপ, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, কেমো পল, কাইরন পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কার্লোস ব্রাফেট, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস ও ওশানে টমাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ