1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ বাণিজ্য বিতর্কের পর হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান ওয়াশিংটন-দিল্লির কথায় বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: হুম্মাম কাদের বাংলাদেশের পাশে দাঁড়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ নারী কর্মীদের ওপর ‘জামায়াতের হামলার’ প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ যেকোনও মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: জামায়াত আমির সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

বিএনপির অত্যাচারের কথা মানুষ ভোলেনি : তোফায়েল

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ৪০ Time View

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির অত্যাচারের কথা মানুষ ভোলেনি। আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে ভোট দিয়ে মানুষ তাদের উপর অত্যাচারের জবাব দেবে। মন্ত্রী আজ সোমবার সকালে প্রতীক বরাদ্ধ পেয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

দেশের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে তোফায়েল বলেন, এত উন্নয়ন কোন সময় দেশে হয়নি। বিএনপি ক্ষমতায় ছিলো, পদ্মা ব্রিজ বন্ধ করে দিয়েছিলো। কমিউনিটি ক্লিনিক বন্ধ করেছে। মানুষের উপর সীমাহীন অত্যাচার করা হয়েছিলো।

মন্ত্রী বলেন, বাংলাদেশের আজকে যে উন্নয়ন এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বলা হয় উন্নয়নের রোল মডেল। তিনি আজকে বাংলাদেশের নেতা নন আন্তর্জাতিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা। সৎ নেতা হিসাবে প্রধানমন্ত্রী বিশ্বে পরিচিত।

মন্ত্রী নির্বাচনের ইশতেহার সম্পর্কে বলেন, ২০০৮ সালের নির্বচনের প্রাক্কালে দিন বদলের ইশতেহার দিয়েছিলাম। এবারো আমরা যে ইশতেহার দিব এটা হবে ঐতিহাসিক। কারণ ২০২০ সাল জাতির জনকের জন্ম শতবার্ষিকী। ২০২১ সাল স্বধীনতার ৫০ বছর পূর্তি। এটাকে সামনে রেখেই আমাদের ইশতেহার সাজানো হয়েছে।

এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারো বিজয়ী হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারো আমরা সরকার গঠন করব।

সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ