1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

যে তিন কাজের শপথ করালেন ছাত্রলীগ সভাপতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৫৬ Time View

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে সকল নেতাকর্মীকে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

সোমবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক কর্মিসভায় তিনি এ আহ্বান জানান।

কর্মিসভার প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন নৌকা মার্কাকে বিপুল ভোটে জেতানোর জন্য প্রত্যেক নেতাকর্মীকে তিন দফা কাজের শপথ করান।

কাজগুলো হল:

১. দিনে অন্তত ১ ঘণ্টা অনলাইনে সময় দেয়া,

২. মোবাইলে মাধ্যমে নিজ এলাকার ভোটারদের সঙ্গে যোগাযোগ করা এবং

৩. নির্বাচনের আগের ৫ দিন নৌকার পক্ষে কাজ করা।

শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চালনায় কর্মিসভায় সাবেক কেন্দ্রীয় কমিটির নেতারাসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ