1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে : তোফায়েল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৫৩ Time View

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সব দলের অংশগ্রহণের মাধ্যমে এবারের নির্বাচন প্রতিযোগিতামূলক হচ্ছে।

আজ বিকালে ভোলার ভেদুরিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, দুই বছরের বেশি যদি কারোর সাজা হয় এবং সুপ্রিম কোর্ট সাজা মওকুফ বা স্থগিত না করে তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকারের আমলে ভোলার ৪টি আসনে ব্যাপক উন্নয়নের ছোয়া লেগেছে। ঘরে ঘরে মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে। তাই ভোলার ৪টি আসনেই আওয়ামী লীগের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ