1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ বাণিজ্য বিতর্কের পর হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান ওয়াশিংটন-দিল্লির কথায় বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: হুম্মাম কাদের বাংলাদেশের পাশে দাঁড়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ নারী কর্মীদের ওপর ‘জামায়াতের হামলার’ প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ যেকোনও মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: জামায়াত আমির সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

মনোনয়নে বাদ পড়লেন ৫ হেভিওয়েট নেতা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৩৭ Time View

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দৌড়ে বাদ পড়েছেন আওয়ামী লীগের ৫ হেভিওয়েট নেতা।

তারা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং দলটির অপর সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও জামালপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা।

জাহাঙ্গীর কবীর নানকের আসন ছিল ঢাকা-১৩। এ আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান।

দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন ফরিদপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান। এ আসনে মনোনয়ন পেয়েছেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মঞ্জুর হোসেন বুলবুল।

মাদারীপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পাননি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

শরীয়তপুর-১ আসনে দলীয় মনোনয়ন পাননি আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু।

আজ রবিবার সকাল থেকে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নের চিঠি বিতরণ শুরু হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ৩০০ আসনের মধ্যে এদিন ‘২৩০টির মতো’ আসনে আওয়ামী লীগের মনোনীতদের চিঠি দেয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে মনোনীতদের নাম ঘোষণা করা হবে সোমবার।

নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও জাতীয় পার্টি মহাজোট করে নির্বাচনে অংশ নিয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিল ২৬৪ জন, জাতীয় পার্টি প্রার্থী দিয়েছিল ৪৯টি আসনে। আওয়ামী লীগ জিতেছিল ২৩০টি আসনে, জাতীয় পার্টি ২৭টিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ