1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

আলিয়াকে নিয়ে ডাক্তারের কাছে রণবীর!

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ৬৩ Time View

আলিয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন রণবীর কাপুর। এমনই ছবি মঙ্গলবার ধরা পড়েছে ক্যামেরায়। সেশ্যাল সাইটে এই ছবি পোস্ট হওয়ার পরই তা ছড়িয়ে পড়ে। ভক্তদের প্রশ্ন হঠাৎ আলিয়াকে নিয়ে কেন ডাক্তারের কাছে গেলেন রণবীর?

জানা যাচ্ছে, আগামী ছবি ‘ব্রহ্মস্ত্র’র শ্যুটিংয় চলাকালীন মঙ্গলবার রাতে চোট পান আলিয়া। আর সে কারণেই আলিয়াকে নিয়ে চিকিৎসকের কাছে ছোটেন রণবীর। ছবি দেখে বেশ বোঝা যাচ্ছে রণবীর এখন আলিয়ার প্রতি যথেষ্ঠ যত্নশীল। এদিন ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার সময় আলিয়াকে কিন্তু বেশ মনমরা দেখাচ্ছিল।

ইন্ডিয়া টুডে সূত্রে খবর, রণবীর-আলিয়াকে সম্প্রতি একটি পাঁচতারা হোটল থেকে বের হতে দেখা গেছে। তারা নাকি এখন বেশিরভাগ সময় একান্তে কাটাচ্ছেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। ‘ব্রহ্মস্ত্র’র শ্যুটিংয়ের সময় রণবীরকে আলিয়াকে নিয়ে একই ক্যারাভ্যানে ঢুকে দরজা বন্ধ করে দিতে দেখা গেছে।

এদিকে শনিবার গোল্ডেন রোজ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকরা আলিয়াকে তার বিয়ের ব্যাপারে প্রশ্ন করলে তিনি জানান, যদি সকলে আমার বিয়ের অপেক্ষায় থাকে। তাহলে তাদের অপেক্ষা করতে হবে। শেষটা সবসময় ভালো হওয়া উচিত, সেখানে হ্যাপি এন্ডিং হওয়া উচিত। তাই অপেক্ষা করো, এখনও আমার বিয়ের দেরি আছে।

কিছুদিন আগে শোনা গিয়েছিল, রণবীর-আলিয়া দুজনেই ঋষি কাপুরের সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। ঋষি কাপুর আমেরিকা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেই তাদের বিয়ে নিয়ে কথা বলবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ