1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের কাজ শেষ হবে ২০২৯ সালে : সড়ক মন্ত্রী বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা প্রায় ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস টিসিবির জন্য ৯ হাজার টন ছোলা ক্রয়ের অনুমোদন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ দিনে ১০৪০ কোটি টাকা উত্তোলন বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী দুর্নীতির অভিযোগ / বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেন, সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস, বিতর্কিত মালিকদের ফেরার ধারাটি বাদ

কাবুলে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৫০

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ৫৮ Time View

আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অর্ধশতাধিক সাধারণ মানুষ নিহত হয়েছে। এতে ৭০ জন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মঙ্গলবার কাবুলের একটি মিলনায়তনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে জ্যেষ্ঠ আলেমদের নেতৃত্বে সাধারণ মানুষের মিলাদ মাহফিলে এ বোমা হামলা চালানো হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

তেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ বলেন, মঙ্গলবারের এ আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেন, একজন আত্মঘাতী হামলাকারী একটি ওয়েডিং হলে বোমার বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে। যেখানে ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ (সা.) এর জন্মদিন পালনের জন্য শতাধিক মাওলানা ও আলেম উপস্থিত হয়েছেন।

হামলার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, অনেকগুলো অ্যাম্বুলেন্স হতাহতদের সরিয়ে নেয়ার কাজ করছে।
এখনো কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ হামলা তীব্র নিন্দা জানিয়ে আজ বুধবার দিনটিকে শোক ঘোষণা করেন। তার মুখপাত্র হারুন চাখানসুরি টুইটারে তা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ