1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

দাদি হলেন মমতাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮
  • ৬৫ Time View

জনপ্রিয় লোকসংগীত শিল্পী মমতাজের ঘরে আনন্দের খবর এলো। দাদি হয়েছেন মমতাজ। তার ছেলে মেহেদী খান কন্যা সন্তানের বাবা হয়েছেন। আজ সোমবার, ১৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মেহেদী খানের স্ত্রী চৈতি দেওয়ান সন্তানের মা হন। বর্তমানে চৈতি দেওয়ান ও তার সন্তান সুস্থ আছেন।

নাতনির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মমতাজ। তিনি বলেন, ‘আমার মেহেদীর ঘরে এক টুকরা চাঁদের আলো। আমার একটা নতুন নাম হলো, দাদি। সবাই দোয়া করবেন।’

মমতাজ এখন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। হাসপাতালে নাতনির মুখ দেখেই ছুটে যান মানিকগঞ্জে তার নির্বাচনী এলাকায়। নির্বাচনে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

নির্বাচনী ব্যস্ততার মাঝেও গানের মঞ্চেও দেখা যাচ্ছে তাকে। গেলো শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’-এ গান গেয়েছেন মমতাজ। এছাড়া দেশজুড়ে উন্নয়ন কনসার্টেও সম্প্রতি গান গেয়েছেন তিনি।

উল্লেখ্য, মমতাজের গুরু ‘মাতাল কবি’ রাজ্জাক দেওয়ানের ছোট ছেলে সুজন দেওয়ানের মেয়ে চৈতি দেওয়ানের সঙ্গে মেহেদী খানের বিয়ে হয়েছে ২০১৬ সালে ১৪ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ