1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বগুড়ায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৭২ Time View

বগুড়ার শাজাহানপুর উপজেলার টিএমএসএস পেট্রল পাম্পের কাছে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ৩ নারী আহত হয়েছেন।

এ ঘটনায় জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক শাজাহানপুর উপজেলার মাঝিড়াপাড়ার খাজা মিয়ার ছেলে নুর মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার সাজাপুর রাধারঘাট এলাকায় টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার মোজাম্মেল হকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৫০), শিমুলবাড়ি গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মুনিরা বেগম (৪০) ও টাঙ্গাইল শান্তিনগর গ্রামের সামছুল হকের মেয়ে শামীমা (২৭)।

থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর দুর্বৃত্তরা রংপুর থেকে ঢাকাগামী নাবিল ক্লাসিক পরিবহনে (ঢাকা মেট্রো-ব-১৫-০৬৪৪) পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় নুর মাহমুদ নামে এক যুবদল নেতাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ