1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বন্ধ ঘরে স্ত্রীর গলাকাটা, স্বামীর ঝুলন্ত মরদেহ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৭৪ Time View

কুমিল্লার লাকসাম উপজেলায় স্ত্রীর গলাকাটা এবং স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- উপজেলার সালেপুর গ্রামের মুন্সী হেদায়েত উল্লাহর ছেলে ছফিউল্লাহ (৪০) এবং তার স্ত্রী রাবেয়া (২৮)।

বুধবার সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সালেপুর গ্রাম থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার সাহা জানান, খবর পেয়ে সকালে সালেপুর গ্রামের একটি বসত ঘরের বন্ধ রুম থেকে দুইটি মরদেহ উদ্ধার করা হয়। এ সময় স্ত্রীর গলাকাটা এবং স্বামীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কান্দিরপাড় ইউনিয়নের স্থানীয় মেম্বার আরিফুল ইসলাম জানান, নিহত দম্পতির মধ্যে দীর্ঘদিন পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে মঙ্গলবার রাতে কোনো এক সময় প্রথমে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ