1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত ৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮
  • ৭৫ Time View

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বন্দুক হামলার ঘটনায় ৫ বছরের শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার রাতের ওই ঘটনা আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা।

কর্মকর্তারা জানিয়েছেন, রাত ৯টার কিছুটা আগে কুইন্সের অ্যাসটোরিয়া সেকশনে ওই ভবনে গুলির ঘটনা ঘটেছে বলে তারা খবর পেয়েছেন। ওই ভবনের একটি ফ্লাটের ভেতর দুজন নারী, একজন পুরুষ এবং ওই শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তারা।

তবে এ ব্যক্তিরা একে অপরের সঙ্গে সম্পর্কিত কিনা সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি কর্মকর্তারা। তবে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

টেলিভিশন নিউজের ভিডিওতে দেখা গেছে, ওই ভবনটির বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। আর পুলিশ কর্মকর্তারা হেভি গিয়ার পরে ভবনের ভেতর ও বাইরে যাওয়া-আসা করছেন। এ সময় স্থানীয়দেরও ঘটনাস্থলে জড়ো হতে দেখা যায়।
খবর ওয়াশিংটন পোস্ট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ