1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদকব্যবসায়ী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুলাই, ২০১৮
  • ৮৯ Time View

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার রাত ১২টার দিকে মহানগরীর নবগঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নবগঙ্গা এলাকায় র‌্যাবের একটি ফোর্স টহলে যায়। সেসময় একটি কলাবাগানের ভেতর থেকে কয়েকজন ব্যক্তি র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও আহত অবস্থায় এক ব্যক্তি পড়ে থাকতে দেখা যায় র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং ৫৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। তার মরদেহ রামেকের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ