1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হৃত্বিক!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ৬৭ Time View

২০১৪ সালের নভেম্বর মাসে বিচ্ছেদের পথ বেছে নেন বলিউডের অন্যতম সুখী দম্পতি হৃত্বিক রোশন এবং সুজান খান।

তবে বিচ্ছেদ হলেও দুই সন্তানের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে এই জুটিকে। দুই ছেলের দায়িত্ব সমানভাবে পালন করেছেন হৃত্বিক-সুজান।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আবারও বিয়ে করতে যাচ্ছেন হৃতিক। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই তার এই সিদ্ধান্ত। পাত্রী আর কেউ নন সুজান খান। হ্যাঁ, সাবেক স্ত্রী সুজানকেই বিয়ে করতে চলেছেন ‘কৃষ’ তারকা।

হৃত্বিক-সুজানের বিবাহবিচ্ছেদ হলেও তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রেখেছিলেন। এই বিচ্ছেদের পর পরই কঙ্গনা রানাউয়াতের সঙ্গে প্রকাশ্যে ঝামেলায় জড়িয়েছিলেন হৃত্বিক। আর সেসময় বন্ধুর মতোই পাশে পেয়েছিলেন সুজানকে। শুধু তাই নয় এক সাক্ষাৎকারে সুজানকে নিজের জীবনের ভালোবাসার মানুষের নাম বলতে বলা হয়। সেখানে তিনি দুই ছেলের পর হৃতিকের নামই বলেছিলেন।

সবকিছু বিবেচনা করে আবারও সাবেক স্ত্রীর সঙ্গেই সংসার শুরু করতে যাচ্ছেন হৃত্বিক। আর এই বিষয়টি নিয়ে বলিউডে সরব আলোচনা চলছে। তবে বিয়ের প্রসঙ্গে হৃত্বিক-সুজানের কেউই এখনও মুখ খোলেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ