1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

১০ থেকে ২০ ঘন্টা পরে আবারও উদ্ধার অভিযান শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৫৫ Time View

প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে ভয়ংকর আর রুদ্ধশ্বাস এক অভিযানে থাইল্যান্ডের গুহায় আটকে পড়ার দুই সপ্তাহ পর ৪ ক্ষুদে ফুটবলারকে রবিবার জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে শুরু হওয়া এই উদ্ধার অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে।

আবহাওয়ার উপর নির্ভর করে ১০ থেকে ২০ ঘন্টা পরে আবারও অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন উদ্ধার অভিযানের প্রধান নারোংসাক অসোট্টানাকর্ন।

গত ২৩ জুন থেকে এ পর্যন্ত থাইল্যান্ডের চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার থাম লুয়াং নাং নন গুহায় আটকা পড়ে ১২ কিশোর ফুটবলার আর তাদের ২৫ বছর বয়সী কোচ।

টানা ৯ দিনের চেষ্টায় তাদের কাছে পৌঁছানোর পর আরও ৬ দিন পর দলটিকে বের করে আনতে চূড়ান্ত অভিযান শুরু করে উদ্ধার কর্তৃপক্ষ।

উদ্ধার হওয়া চার কিশোরকে উন্নত চিকিৎসার জন্য কাছের নগরী চিয়াং থেইর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এক সংবাদ সম্মেলনে উদ্ধার অভিযানের প্রধান নারোংসাক অসোট্টানাকর্ন বলেন, স্থানীয় সময় বিকাল ০৫:৪০ মিনিটে (জিএমটি ১০:৪০) প্রথম কিশোরকে বের করে আনা হয়।

মোট ৯০ জন ডুবুরি এই উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে বলেও জানান তিনি। তাদের মধ্যে ৫০ জন বিদেশি এবং ৪০ জন থাইল্যান্ডের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ