1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ

হলিউডের আন্ডারওয়ার্ল্ড ডন শাহরুখ খান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মে, ২০১২
  • ১৯৪ Time View

বলিউডের সেরা রোমান্টিক হিরো শাহরুখ খান ও হলিউডের সেরা রোমান্টিক হিরো লিওনার্দো ডি ক্যাপ্রিও এক ছবিতে অভিনয় করছেন, এটা শোনা গিয়েছিল গতবছরই। শাহরুখ খান কথাটা তখন উড়িয়ে দিলেও এবার তা স্বীকার করে নিলেন। হলিউডের আন্ডারওয়ার্ল্ড ডন চরিত্রে অভিনয় করবেন শাহরুখ।

হলিউড পরিচালক মার্টিন স্কোরসিস তার নতুন ছবি ‘এক্সট্রিম সিটি’তে অভিনয়ে জন্যে শাহরুখকে প্রস্তাব দেন। ‘রা ওয়ান’, ‘ডন টু’ ও ‘ইয়াশ রাজের নতুন ছবিতে অভিনয়ের ব্যস্ততার অজুহাতে শাহরুখ এ বিষয়ে নীরবতা অবলম্বন করেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি ।

শাহরুখ খান জানিয়েছেন ,পরের¦ার যুক্তরাষ্ট্র ভ্রমনে গেলে অবশ্যই মার্টিন স্কোরসিসের সঙ্গে দেখা করবেন এবং নতুন ছবির বিষয়ে বিস্তারিত কথা বলবেন। মার্টিন স্কোরসিসের সঙ্গে এটাই হবে তার প্রথম কাজ । শাহরুখ মনে করেন, কাজটা তার কাছে খুব একট সহজ হবেনা। এ প্রজেক্টের জন্যে তিনি আলাদা করে প্রস্তুতিও নিবেন বলে জানান।

অস্কার বিজয়ী মার্টিন স্কোরসিসের প্রযোজনায় নতুন এ থ্রিলারধর্মী ছবিটি পরিচালনা করবেন পল স্ক্রডার ও রেগিং বল। শাহরুখ এ ছবিতে আন্ডার ওয়ার্ল্ডের একজন ডনের চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ