1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

আজ থেকে টাইগারদের নতুন কোচের যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুন, ২০১৮
  • ৬১ Time View

‘স্টিভ রোডস’ একদমই অচেনা এক নাম। যারা কিনা তার কাছ থেকে শিক্ষা নেবেন তাদের অনেকেই নাকি তাকে চেনেন না ঠিকঠাক। উদাহরণ হিসেবে তো চণ্ডিকা হাথুরু সিংহেও আছে।

এই হাথুরুকেই বা ক’জন চিনতেন? অখ্যাত হাথুরু বাংলাদেশে এসেই হয়েছেন বিখ্যাত। যে কিনা এক সময় নিজের দেশের কোচিং স্টাফ থেকেই বরখাস্থ হয়েছিলেন।

তবে হাথুরু সিংহে বাংলাদেশ ক্রিকেটের জন্য যা করেছেন সেটা অনন্য উদাহরণ হয়ে থাকবে অনেক দিন।

বিসিবি সভাপতি তো একদিন মুখ ফসকে বলেই ফেলেছিলেন, যে আসবে সে এখানে এসেই বিশ্ব মানের কোচ হবেন।

পরশু সোমবার রাতে টাইগারদের দায়িত্ব নিতে ঢাকায় পা রাখেন ৫৪ বছর বয়সী সাবেক এই ইংলিশ উইকেট কিপার-ব্যাটসম্যান।

পরের দিন মঙ্গলবার ঘুরে দেখেন মিরপুরের হোম অব গ্রাউন্ড। পরিচিত হন ক্রিকেট সংশ্লিষ্টদের সাথে।

আজ দুপুর থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রস্তুতি পর্বে দলের সাথে থাকবেন তিনি। আছে সংবাদ সম্মেলনও।

২০১৬ সালে রোডস ইংল্যান্ড জাতীয় দলের জাতীয় দলের স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া রোডস বর্তমানে উস্টারশায়ারের পরিচালক (ক্রিকেট) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে ইংলিশ কাউন্টি দলটির কোচ হিসেবেও কাছ করেছেন।

বিসিবির ভাবনায় মূলত ২০১৯ বিশ্বকাপ। কেননা আগামী বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে। স্টিভ রোডস যেহেতু ইংলিশ কাউন্টির একটি দলের প্রধানের ভূমিকায় আছেন তাই তাকে নিয়েই বিশ্বকাপ পরিকল্পনা সাজাতে সুবিধা হবে বলা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ