1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৭৬ Time View

ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।

সোমবার দিনগত রাত পৌনে ২টার দিকে শহরের কালীবাড়ি লেন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরীর কৃষ্টপুর এলাকার মামুন মিয়ার ছেলে মো. রনি (৩০) ও বাসাবাড়ি কলোনির সিরাজ আলীর ছেলে আনোয়ার হোসেন আনার (৩৮)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, কালীবাড়ি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির সামনে মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছে খবরে রাত পৌনে ২টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষায় পাল্টা গুলি করে পুলিশও। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক পরিমল চন্দ্র দাস ও কনস্টেবল শামীম আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১৭৫০ ইয়াবা ও ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ