1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

আবারও মা হতে যাচ্ছেন কারিনা কাপুর

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ মে, ২০১৮
  • ৬৯ Time View

বলিউডের হার্টথ্রব অভিনেত্রী ও পতৌদির নবাব পরিবারের পুত্রবধূ গত ২০১৬ সালে এক পুত্র সন্তানের জন্ম দেন। সাইফ-কারিনার ওই পুত্রের নাম তৈমুর আলী খান। তবে ২ বছর পর আবারও মা হতে চলেছেন কারিনা। তবে বাস্তবে নয় সিনেমার চরিত্রে মায়ের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন কারিনা কাপুর খান।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি ধর্মা প্রোডাকশনের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কারিনা। এতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে। সবকিছু ঠিক থাকলে এ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধবেন তারা। ‘নতুন এই সিনেমাটিতে কারিনা কাপুর একজন মায়ের চরিত্রে অভিনয় করবেন।

সিনেমাটির গল্প বিয়ে এবং সম্পর্ক নিয়ে। দুই দম্পতিকে ঘিরে সিনেমার কাহিনী এগিয়েছে। এক দম্পতি কয়েক বছর আগে বিয়ে করেছে আর অন্যটি সদ্য বিবাহিত। সিনেমাটির চিত্রনাট্য পড়ে কারিনা কাপুর পছন্দ করেছেন।

সূত্রটি আরো জানায়, ‘২০০৬ সালে ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘কি অ্যান্ড কা’ সিনেমায় অভিনয় করেছিলেন কারিনা কাপুর। তারপর থেকেই করন জোহর চাচ্ছিলেন কারিনা ধর্মা প্রোডাকশনে ব্যানারে কাজ করুক। কিন্তু মাতৃত্বজনিত কারণে তা আর হয়ে উঠেনি। এখন দুজনেই একত্রে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর নত্নু এই সিনেমাটি পরিচালনা করবেন রাজ মেহতা।

কারিনা অভিনীত পরবর্তী সিনেমা ‘বীরে দ্য ওয়েডিং’। এতে আরো অভিনয় করেছেন সোনম কাপুর, অনিল কাপুর, স্বরা ভাস্কর প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ। আগামী ১ জুন মুক্তি পাবে সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ