1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

বিয়ের গুঞ্জন : অস্বীকার করলেন না বাপ্পা-তানিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মে, ২০১৮
  • ৪৬ Time View

উপস্থাপিকা-অভিনেত্রী তানিয়া হোসাইন ও সংগীতশিল্পী বাপ্পা মজুমদার বিয়ে করছেন। এমন খবর মিউজিক ইন্ডাস্ট্রির লোকজনের মুখে মুখে। তারা দুজন বিষয়টি সরাসরি স্বীকার না করলেও নাকচ করে দিচ্ছেন না।

সম্প্রতি তানিয়া হোসাইন ফেসবুকে বাগদানের আংটির ছবি প্রকাশ করেন। সেখান থেকেই এ গুঞ্জনের সূত্রপাত।

তানিয়াকে এ ব্যাপারে ফোনে প্রশ্ন করলে প্রথমে কিছুক্ষণ হাসেন। পরে বলেন, ‘আমি একটা দূতাবাসে আছি। এমন কোনো খবর আমার চোখে পড়েনি। পড়লে নিশ্চয় আপনাদের বিস্তারিত জানাতে পারব।’

বাপ্পা মজুমদারকে প্রশ্ন করার আগেই তিনি বলেন, ‘আমি জানি আপনি কী প্রশ্ন করবেন। শুধু এতটুকু বলব আমাকে একটা দিন সময় দিন। ফেসবুকে আইডিতে সবকিছু নিয়ে বিস্তারিত লিখব। তখন সবাই জানবেন কী হতে চলেছে।’

সম্প্রতি বাপ্পা মজুমদার ও অভিনেত্রী চাঁদনীর সংসার ভাঙা নিয়ে গুঞ্জন উঠেছে। যদিও তারা এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলছেন না। তার মধ্যে এলো বাপ্পা ও তানিয়ার বাগদানের গুঞ্জন।

২০০৮ সালের ২১ মার্চ চাঁদনীকে বিয়ে করেন বাপ্পা মজুমদার। দীর্ঘ ১০ বছর সংসার করার পর চাঁদনী কিছুদিন আগে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন। সেখান থেকে বোঝা যায়, তাদের সম্পর্কের অবনতি হয়েছে। তবে ডিভোর্স হয়েছে কিনা এ নিয়ে কেউ কখনো কিছু বলেননি।

অন্যদিকে ২০০৯ সালের ২০ জুন উপস্থাপক-পরিচালক দেবাশীষ বিশ্বাসকে বিয়ে করেন তানিয়া হোসাইন। বিয়ের ১ বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ