1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

বেঙ্গালুরুকে বিদায় করে প্লে-অফের সম্ভাবনায় রাজস্থান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মে, ২০১৮
  • ৫৬ Time View

আইপিএলের এবারের আসর থেকে বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু। লক্ষ্য খুব একটা বড় ছিল না। ১৬৫ রান করতে পারলেই প্লে-অফে টিকে থাকতে পারতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু। কিন্তু বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সদের কাছে এ লক্ষ্যই হয়ে গেলে অজেয়। ফলে রাজস্থান রয়্যালসের কাছে ৩০ রানে হেরে আইপিএলের চলতি আসর থেকে বিদায় নিল কোহলির দল। অন্যদিকে ঘরের মাঠে এ জয়ে প্লে-অফের সম্ভাবনা এখনও টিকিয়ে রাখল আজিঙ্কা রাহানেরা। পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে দলটি।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে রাহুল ত্রিপাঠির হার না মানা ৮০ রানে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রান করে রাজস্থান। ৫৮ বল খেলে ৩টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে বিস্ফোরক এ ইনিংস খেলেন তিনি। এছাড়া অধিনায়ক রাহানে ৩৩ ও হেনরিখ ক্ল্যাসেন ২১ বলে ৩২ রান করেন। কৃষ্ণাপা গৌতম ৫ বলে ১৪ রান করেন। বেঙালুরুর হয়ে ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন উমেশ যাদব।

জবাবে ব্যাট করতে নেমে গৌতমের বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফিরে যান কোহলি। এদিন ৪ রান করতে পেরেছেন তিনি। অন্য ওপেনার ডি ভিলিয়ার্স ও তিন নম্বরে নামা পার্থিব প্যাটেল দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু দু’জনকেই আউট করে সেই স্বপ্ন নিজেদের দিকে নিয়ে আসেন রাজস্থানের শ্রেয়াস গোপাল। প্যাটেল আউট হন ব্যক্তিগত ৩৩ রানে। আর ডি ভিলিয়ার্স ৫২ রানে সাজ ঘরে ফিরে যান। আর এখানেই শেষ হেয় যায় বেঙালুরুর প্লে-অফে যাওয়া স্বপ্ন। এরপর ছিল ব্যাটসম্যানদের যাওয়া-আসার প্রদর্শনী।

মোহাম্মদ সিরাজকে নিয়ে টিম সাউদি কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। কিন্তু ১৮তম ওভারের শেষ বলে জয়দের উনদটাকের বলে ব্যক্তিগত ১৪ সাউদি আউট হয়ে গেলে কোহলিদের সব আশা শেষ হয়ে যায়। ফলে রাজস্থানের জয় শুধু সময়ে ব্যাপার ছিল। সর্বশেষ সিরাজকে আউট করে সেই জয় নিশ্চিত করেন উনাদকাট। রাজস্থানের হয়ে ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন গোপাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ