1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণহত্যা দিবস আজ, ৫৫ বছরেও মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ-আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর ২৫ মার্চের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা মার্চের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার ৫০২ কোটি টাকা দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার, কেমন আছেন অভিনেত্রী স্বাধীনতা দিবসের আলোচনাসভার তারিখ পরিবর্তন করল বিএনপি স্বাধীনতা দিবসে দুই দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

মিডিয়ার কল্যাণে বিএনপি টিকে আছে: হানিফ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মে, ২০১৮
  • ৫১ Time View

মিডিয়ার কল্যাণেই বিএনপি টিকে আছে, না-হলে তাদের কোনও অস্তিত্বই থাকতো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

হানিফ বলেন, বিএনপি নামক এই দলটি এখন মিথ্যাবাদীর দলে পরিণত হয়ে গেছে। একদিকে দুর্নীতিবাজ সন্ত্রাসী, আর এখন হয়ে গেছে মিথ্যাবাদীর দল। এরা মিথ্যাচার করেই কিন্তু তাদের রাজনীতি টিকিয়ে রেখেছে।

তিনি বলেন, খুলনা নির্বাচনে নাকি তাদের ভয়ভীতি দেখানো হয়েছে। সুনির্দিষ্টভাবে কোনও ঘটনা তারা দেখাতে পারেনি। আমাদের দেশে বিভিন্ন নির্বাচনে দেখেছেন কোনও কেন্দ্রে যদি ছোটখাটো গোলযোগও হয়, তাহলে মিডিয়ায় তো চলে আসেই, এর বাইরে সোশ্যাল মিডিয়ায় চলে আসে। খুলনা সিটি করপোরেশনের কোনও জায়গায় অনিয়ম হচ্ছে, কারচুপি হচ্ছে, এমন কোনও ছবি কিন্তু আসে নাই।

তিনি বলেন, উন্নয়ন আর অগ্রগতির পথে দেশের জনগণ, এটা খুলনা সিটি নির্বাচনে প্রমাণ হয়ে গেছে। উৎসবের আমেজের মধ্য দিয়ে খুলনা সিটি নির্বাচন হয়েছে। কোথাও কোনও সংঘাত-বিরোধ দেখা দেয়নি। যে দুটি কেন্দ্রে সমস্যা দেখা দিয়েছে, নির্বাচন কমিশন সে দুটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। খুলনা সিটি নির্বাচনে বিএনপি যে কারচুপির অভিযোগ করেছে, তার কোনও সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ