1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলোচনার নামে ইরানের শীর্ষ নেতাদের হত্যার ফাঁদ: ইরানের স্পিকার গণহত্যা দিবস আজ, ৫৫ বছরেও মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ-আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর ২৫ মার্চের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা মার্চের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার ৫০২ কোটি টাকা দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার, কেমন আছেন অভিনেত্রী স্বাধীনতা দিবসের আলোচনাসভার তারিখ পরিবর্তন করল বিএনপি স্বাধীনতা দিবসে দুই দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

‘নির্বাচনে হেরে গিয়ে বিএনপি বলবে নির্বাচনে কারচুপি হয়েছে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ৫৩ Time View

বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেবে আদালত, এটা সরকারের কোনো বিষয় নয় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে বিএনপি মূর্খের মতো কথা বলছে।

কামরুল বলেন, খুব সুন্দরভাবে খুলনা সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। কিছুক্ষণ পর দেখা যাবে, বিএনপি বলবে তারা নির্বাচনে নাই। আর যখন দেখা যাবে নির্বাচনে হেরে গিয়ে তখন বলবে নির্বাচনে কারচুপি হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন সময় মতোই হবে, কে আসল বা আসল না, খালেদা জিয়া জামিন পেল কি পেল না, সেটা নিয়ে মানুষের ভাবার এত সময় নেই। এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত। নির্বাচনে এলে ভালো কথা, না এলে আস্তাবলে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ