1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট টেস্টের আগের দিন মুশফিকের আঙুলে চোট, খেলা নিয়ে শঙ্কা জাপান থেকে ৫ বছরে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা দুই প্রধানমন্ত্রীর বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

‘নির্বাচনে হেরে গিয়ে বিএনপি বলবে নির্বাচনে কারচুপি হয়েছে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ৮৩ Time View

বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেবে আদালত, এটা সরকারের কোনো বিষয় নয় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে বিএনপি মূর্খের মতো কথা বলছে।

কামরুল বলেন, খুব সুন্দরভাবে খুলনা সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। কিছুক্ষণ পর দেখা যাবে, বিএনপি বলবে তারা নির্বাচনে নাই। আর যখন দেখা যাবে নির্বাচনে হেরে গিয়ে তখন বলবে নির্বাচনে কারচুপি হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন সময় মতোই হবে, কে আসল বা আসল না, খালেদা জিয়া জামিন পেল কি পেল না, সেটা নিয়ে মানুষের ভাবার এত সময় নেই। এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত। নির্বাচনে এলে ভালো কথা, না এলে আস্তাবলে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ