1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বায়রা নির্বাচন : শাহজালাল মজুমদার সভাপতি, আলী হায়দার চৌধুরী মহাসচিব

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মে, ২০১২
  • ১৯৬ Time View

জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. শাহজালাল মজুমদার ও  মহাসচিব পদে আলী হায়দার চৌধুরী নির্বাচিত হয়েছেন।

বুধবার রাজধানীর ইস্কাটনের বায়রা ভবনে ২০১২-২০১৪ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।  সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ইলেক্ট্রনিক গণনা মেশিনে ভোট গণনা করা হয়।

গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় বায়রা নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ জাকী ফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৮৬৮ ভোটারের মধ্যে ৬১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

কমিটির নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ কালাম, সহ-সভাপতি এএইচএম গোলাম কবির, একেএম মোয়াজ্জেম হোসেন ও আবুল বারাকাত ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাবিবল্লাহ, মোহাম্মদ নূরুল ইসলাম আমিন ও এমএ সালাম, কোষাধ্যক্ষ ফারুক আল মাহমুদ, ক্রীড়া, বিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তাইয়েব আলী সরকার, জনসংযোগ সম্পাদক কেএইচ মোহাম্মদ তাজুল ইসলাম, সদস্য কল্যাণ সম্পাদক পদে মোহা. খলিলুল রহমান নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যরা হলেন, মোহাম্মদ এ লতিফ পাটোয়ারী, হাসান আহমেদ চৌধুরী কিরণ, মোহাম্মদ ফুরকান উদ্দিন, শফিকুল ইসলাম (ফিরোজ), শামীম আহমেদ চৌধুরী নোমান, ওমর ফারুক ভূঁইয়া, মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া, মোহাম্মদ  গোলাম নবী, আকবর হুসেইন মঞ্জু, মোহাম্মদ ফখরুল ইসলাম, আশরাফ আলী সর্দার,   মোর্শেদ সানাউল্লাহ কায়ানী, আব্দুস সালাম বাবু ও এম এ সোবহান ভূঁইয়া (হাসান)।

বায়রা নির্বাহী কমিটির ২৭টি পদের জন্য এবারের নির্বাচনে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ